এটি ২১ অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচের ছোট্ট একটা ঘটনা। আয়োজনের সমন্বয়কারী হিসেবে ছিলেন দপ্তর সম্পাদক সাকিব জিশান। অবশ্য খালি মাঠে গোল দিতে না পারার ব্যক্তিগত আক্ষেপ সেই স্ট্রাইকারের থাকলেও তেমন কোনো ক্ষতি হয়নি তাঁর দলের; শেষ বাঁশিতে জয় নিয়েই মাঠ ছাড়েন তাঁরা।
দীর্ঘ বিরতির পর মাঠে নামা নিয়ে সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান বলেন, ‘দৈনন্দিন ব্যস্ততা বেড়ে যাওয়ায় বন্ধুদের এখন আগের মতো সেভাবে সময় হয়ে ওঠে না খেলাধুলার। তাই এই পূজার ছুটিতে ব্যস্ততা কমে আসায় আমরা এক হয়েছি। এসব খেলাধুলার আয়োজন বন্ধুত্বের বন্ধনকে করে তোলে আরও দৃঢ়।’