সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ , চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং উস্কানির অভিযোগে মামলাচট্টগ্রামের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
চট্টগ্রামের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রোববার চট্টগ্রামের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
“দুইটা অভিযোগ, এক নাম্বার হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এবং দুই নাম্বার হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং উস্কানির অভিযোগ। এরকম দুইটা স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি, যে মেসেজে রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে,” বলেন মি. চৌধুরী।
তিনি জানান, ডিসেম্বরে দেশে আবার আগের সরকারকে পুনর্বাসনের জন্য কথোপকথন ওই পুলিশ কর্মকর্তার মেসেজে পাওয়া গেছে।
মি. চৌধুরী বলেন, “একটা মেসেজে এ রকম বলা হয়েছিল যে, ডিসেম্বরের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। মানে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং ডিসেম্বরকে জানবাজি রেখে সবাই মাঠে নামবে, এরকম একটা মেসেজ আমরা পেয়েছি। এটার ওপর ভিত্তি করে প্রাথমিক ফৌজদারি যে মামলা সেই মামলাটা দায়ের করা হয়েছে।”