BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতঘুমের সময় সঙ্গীর নাক ডাকা যেভাবে আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

আপনি কি কখনও এমন কোনো সঙ্গীর পাশে ঘুমিয়েছেন যিনি নাক ডাকেন এবং পরদিন ঘুম থেকে উঠে নিজেকে চাপগ্রস্ত, অমনোযোগী বা ভুলোমনা মনে হয়েছে?

নাক ডাকা তুলনামূলকভাবে সাধারণ হওয়ায় এটি প্রায়ই চিকিৎসাবিহীন থেকে যায় এবং নিরীহ বিরক্তি হিসেবে উড়িয়ে দেওয়া হয়।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, নাক ডাকা কারও পাশে ঘুমানো আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

ডেন্টাল স্লিপ মেডিসিনে বিশেষ আগ্রহী দন্তচিকিৎসক ডা. ক্লেয়ার সাইমন ব্যাখ্যা করেন, ঘুমের সময় আমাদের ঊর্ধ্ব শ্বাসনালির নরম টিস্যুগুলোর কম্পনের কারণে নাক ডাকার শব্দ হয়।

ব্রিটিশ স্নোরিং অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া অ্যাসোসিয়েশন (বিএসএসএএ) বলছে, যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ নাক ডাকেন এবং এ সমস্যা নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যায়।