BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতঘুমের মধ্যে মানুষ কেন দাঁত কিড়মিড় করে? কাদের হয় আর চিকিৎসা কী?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
এলা ঠিক মনে করতে পারেন না, তিনি কখন থেকে রাতে ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষা শুরু করেছিলেন। তবে সকালে চোয়ালে অসহ্য ব্যথা এবং ঘন ঘন মাথাব্যথার কথা তার স্পষ্ট মনে আছে।
এলা বলেন, "আমি খুব ব্যথায় ভুগছিলাম। আমার মুখের গঠন বদলে যাচ্ছিল এবং দাঁত ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তখনই বুঝলাম, এ নিয়ে কিছু একটা করতেই হবে।"
এটি এমন এক শারীরিক অবস্থা, যার ফলে নিয়মিত এবং অনেক সময় তীব্রভাবে দাঁতে দাঁত ঘষা বা চেপে ধরার সমস্যা দেখা দেয়।
এলার দাবি, সম্প্রতি যে চিকিৎসা তিনি করিয়েছেন, তা নিঃসন্দেহে তার জীবন বদলে দিয়েছে।
যুক্তরাজ্যজুড়ে এলার মতো লক্ষ লক্ষ নারী ব্রুক্সিজমে আক্রান্ত।