BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতগয়না ছাড়াও যেসব কাজে সোনা ব্যবহার করা হয় কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
সোনার কথা উঠলেই প্রথমেই মনে আসে গয়নার কথা। হাজার বছর ধরে অলংকার তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে এই মূল্যবান ধাতু।
আবার নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবেও সোনার কদর বিশ্বজুড়ে। সেজন্য অনেকেই সোনার বার কিংবা কয়েন কিনে রাখেন।
কিন্তু বিনিয়োগ কিংবা অলংকার তৈরির বাইরেও অনেক খাতেই সোনা ব্যবহার করা হয়।
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশযান, চিকিৎসাসহ নানা কাজে এর উপস্থিতি রয়েছে।
সবচেয়ে মজার বিষয় হলো, সোনা কিন্তু খাওয়ায় যায়, যা 'এডিবল গোল্ড' নামে পরিচিত।