BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতগাজী নজরুল ও প্রথম স্ত্রীকে রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার ঘটনায় জামায়াতের বহিষ্কৃত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলামকে প্রথম স্ত্রীসহ রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এর আগে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত ন্যাম ভবন থেকে মি. ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

বিবিসি বাংলার লাইভ পাতায় স্বাগত। রিপোটিং করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুলইসলাম।

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মি. ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মি. ইসলাম জানিয়েছেন, মি. ইসলাম সংসদ সদস্য হওয়ায় তাকে গ্রেফতারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার জন্য কাগজপত্র পাঠানো হয়েছে।

মিজ খাতুনের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার এই মামলাটি দায়ের করেছেন।