সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ , গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুনবাংলাদেশে ঢাকার কাছে গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও জানা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় বিক্ষোভে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা।
এসময় পুলিশের একটি গাড়িতেও আগুন দেয় তারা। মহাসড়ক অবরোধ করায় ঢাকা-ময়মনসিংহ রুটে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বিবিসি বাংলাকে জানান, সকালে ছয়দানা এলাকার একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।