BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ , গাজীপুর-আশুলিয়ায় আজও বিক্ষোভ ও সড়ক অবরোধঢাকা ও গাজীপুরে আজ চতুর্থ দিনের মতো গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ-অবরোধের খবর পাওয়া গেছে এবং কয়েকটি জায়গায় সড়ক দিয়ে যান চলাচচল বন্ধ আছে। এদিকে, মার্কিন সংবাদমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপের কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু করেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

রিপোর্টিংয়ে জান্নাতুল তানভী, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকার আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। সকাল নয়টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সকাল আটটা থেকে চন্দ্রা বাইপাস সড়কে যান চলাচল বন্ধ করে সড়কেই অবস্থান নেন বিক্ষোভকারীরা।

এছাড়া গাজীপুরের চন্দ্রা, কোনাবাড়ি এবং পল্লী বিদ্যুৎ এলাকায়ও বিক্ষোভ করে সড়ক অবরোধ করতে দেখা গেছে।

গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে অবস্থান নিয়েছেন। সাঁজোয়া যান, জলকামান নিয়ে শ্রমিকদের অবরোধ তুলে দিতে চেষ্টা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।