দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার হয়েছেন খুলনার আলোচিত সন্ত্রাসী ও সিরিয়াল কিলার এরশাদ সিকদারের সহযোগী এবং হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরকার (৫৫)। র্যাবের নতুন সংস্করণ এসআরবি-৬ ও এসআরবি-৮ এর দল গতকাল শনিবার রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। আজ রোববার বিষয়টি প্রকাশ করা হয়।
আদালত থেকে জানা গেছে, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানার একটি হত্যা মামলায় এরশাদ শিকদারকে মৃত্যুদণ্ড এবং জয়নাল সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। হত্যার পর লাশ গুমের অপরাধে পৃথক আরেকটি ধারায় জয়নাল সরকারকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরশাদ শিকদারের রায় কার্যকর করা হলেও জয়নাল পালিয়ে যান।
এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, গত ২৭ বছর পলাতক জীবনযাপন করেন তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
ই-মেইল: [email protected], [email protected]