BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা' ভিডিও ভাইরাল, কী ঘটেছিল সেখানেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Miraj Hossain Farajee
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে তার শিশু কন্যা চা-রুটি খাইয়ে দিচ্ছে - এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে।
ভিডিওতে দেখা যায়, শিশুটি যখন বাবার মুখে চায়ে ভেজানো রুটি তুলে দিচ্ছিল তখন তার বাবার হাত-পা বাধা ছিল একটি খুঁটির সাথে।
ঘটনাটি নিজের মোবাইলে ভিডিও করে 'চোর হিসেবে সে যতটা খারাপ, বাবা হিসেবে ততটাই ভালো' শিরোনাম দিয়ে ফেসবুকে প্রথমে পোস্ট করেছিলেন স্থানীয় ব্যবসায়ী মিরাজ হোসেন ফরাজি।
বিবিসি বাংলাকে মি. ফরাজি বলছিলেন, "আমি এসে দেখি লোকজন চুরির অভিযোগে তাকে বেঁধে রেখেছে। আর তার কন্যা তাকে রং চায়ে ভিজিয়ে রুটি খাইয়ে দিচ্ছে। দৃশ্যটি ভিডিও করে আমার ফেসবুকে পোস্ট করেছিলাম"।
তবে অভিযুক্ত ব্যক্তি চুরির অভিযোগ অস্বীকার করে স্থানীয় সাংবাদিকদের বলেছেন, জমি জমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়ে তাকে চুরির অপবাদ দেওয়া হয়েছে।