তরুণদের ক্রিকেট-উন্মাদনা ও নিজের ক্যাম্পাসের হয়ে লড়ার জোশকে আরও একবার উদযাপন করে শেষ হলো ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট। আট বছর ধরে ক্লেমন আয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই টুর্নামেন্টের অষ্টম আসরে অংশ নেয় ৩২টি বিশ্ববিদ্যালয়। দারুণ লড়াইয়ের পর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই, দর্শকদের উচ্ছ্বাস ও নানা আয়োজন মিলিয়ে জমে ওঠে এবারের আসর। দর্শকদের জন্য ছিল হেলিকপ্টার রাইডের সুযোগ। ‘ক্লিয়ারলি বাংলাদেশি’ আয়োজনে দর্শকরা পেয়েছেন উপহার জেতার সুযোগ। আর ‘ক্যাচ ইট, উইন ইট’ প্রোগ্রামে বল ক্যাচ করেই ৫০০ টাকা জিতে নিয়েছেন দর্শকরা। এ প্রসঙ্গে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, ‘এবারের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটেও তরুণদের মাঝে ক্রিকেটকে ঘিরে দেশি জোশ ও উৎসাহ দেখেছি আমরা। ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থেকে শুরু করে মাঠের প্রতিটি ম্যাচ ও দর্শকদের অংশগ্রহণ– সব মিলিয়ে আয়োজনটি ছিল ক্লিয়ারলি বাংলাদেশি। আগামী দিনগুলোতেও আরও বড় পরিসরে তরুণদের এই ক্রিকেট-আবেগ উদযাপন করতে চাই আমরা।’ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ‘এবারের আয়োজনেও তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস আমাদের এই পথচলাকে আরও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও তরুণদের আনন্দ, আবেগ ও উদ্যমের সঙ্গে ক্লেমন এভাবেই পাশে থাকতে চায়।’ সংবাদ বিজ্ঞপ্তি

ই-মেইল: [email protected], [email protected]