BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতক্রিস্টা পাইকের ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় কী ঘটেছিল - এবং এরপর কী?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters

সতর্কীকরণ: এই নিবন্ধটিতে এমন কিছু বিবরণ রয়েছে যা পাঠকদের জন্য কষ্টদায়ক হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে কর্তৃপক্ষের হাতে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ হওয়ার প্রায় এক সপ্তাহ পর, হত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত ক্রিস্টা পাইক হাসপাতালের বিছানা থেকে জেগে উঠেছেন এবং কথা বলতে শুরু করেছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

গত সপ্তাহে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের দুটি প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর পাইক গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়।

বিশেষজ্ঞরা ও তার আইনজীবীরা বলছেন, এই বিস্ময়কর ঘটনাটি 'চিকিৎসা বিজ্ঞানে নজিরবিহীন'। ধারণা করা হচ্ছে, প্রাণঘাতী ইনজেকশন নেওয়ার পর তিনিই একমাত্র ব্যক্তি যিনি বেঁচে গেছেন।

১৯৯৫ সালের একটি হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাইক এখনও চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে তারা জানিয়েছেন। তারা আরও বলেন যে, ন্যূনতমপক্ষে তার সেরে উঠতে একটি 'দীর্ঘ সময়' লাগতে পারে।