BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Screen Grab

"যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে, আমরা সেটাই করব"- বাংলাদেশ পুলিশ প্রধান আলী হোসেন ফকিরের এই মন্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সমালোচনার মুখে পুলিশের পক্ষ থেকে এর একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে, তবে তার জবাবদিহি ও পদত্যাগের দাবিও তুলছেন কেউ কেউ।

দুপুরে আইজিপি বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ সদর দফতর বলেছে, "আইজিপি ক্রসফায়ার শব্দটিকে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে উল্লেখ করেছেন"।

"বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দিতে 'ক্রসফায়ার' শব্দটি উল্লেখ করেননি," বলেও এতে দাবি করা হয়েছে।

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর বিরুদ্ধে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে মানবাধিকার সংস্থাগুলো যেমন বছরের পর বছর তীব্র সমালোচনা করেছে, আবার একটি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পথও অতিক্রম করেছে দেশটি।

এরপরও পুলিশের মহাপরিদর্শকের 'ক্রসফায়ার' নিয়ে মন্তব্যে নানা ধরনের প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংস্থা ও পুলিশের সাবেক কর্মকর্তারা।