শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে ফিচারকোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্টতাহসিন আহমেদ প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭: ৩০ কম ঘুমের প্রবণতা সব সময় সুখবর নয়পেকজেলস ডটকমরাত ১০টার দিকে শুয়ে পড়েন, ভোর সাড়ে চারটায় চোখ খুলে যায়। ঘুম আসতে দেরি হলে বড়জোর পাঁচ ঘণ্টা। তবু সারা দিন তরতাজা। শিরিন আক্তারের (ছদ্মনাম) দিনটা এভাবেই শুরু হয়।

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তার মনেই পড়ে না, কবে শেষ বেশি ঘুমের দরকার হয়েছিল। সকালে হাঁটতে বের হন, এক ঘণ্টা ব্যায়াম করেন, আর আটটা বাজার আগেই দেড় ঘণ্টার কাজ সেরে ফেলেন। বন্ধুরা অবাক হন। তবে তাঁর পরিবারে বিষয়টা একদম স্বাভাবিক। কারণ, বাবা আর ভাইয়েরও একই অবস্থা।

আমাদের বেশির ভাগের অবশ্য এমনটা হয় না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের সাম্প্রতিক পর্যালোচনা বলছে, ২৬ থেকে ৬৪ বছর বয়সী একজন প্রাপ্তবয়স্কের ২৪ ঘণ্টায় ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম দরকার। এখন প্রশ্ন হলো, ঘুমের প্রয়োজনে মানুষে মানুষে এত পার্থক্য কেন? এটা বহুদিনের ধাঁধা। গত কয়েক বছরে বিজ্ঞানীরা দেখিয়েছেন, এর পেছনে জিনের ভূমিকা আছে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর গবেষকেরা মানুষের ঘুমের সময়ের সঙ্গে সম্পর্কিত একটি জিন-পরিবর্তন খুঁজে পান। যাঁদের শরীরে এটি আছে, তাঁরা শুতে যান সাধারণ সময়েই, কিন্তু ঘুম ভাঙে অনেক ভোরে। রাতে ঘুমান চার থেকে সাড়ে ছয় ঘণ্টা।

এই বিরল বংশগত অবস্থার নাম ‘ফ্যামিলিয়াল ন্যাচারাল শর্ট স্লিপ’ (এফএনএসএস)। গবেষক দলের প্রধান আণবিক জীববিজ্ঞানী ইং-হুই ফু বলেন, সবচেয়ে বড় রহস্য হলো, এত কম ঘুমেও তাঁরা ঠিক থাকেন কীভাবে। উত্তরটা এখনো খোঁজা হচ্ছে।

কিছু প্রমাণ অবশ্য বলছে, এই জিন–পরিবর্তন শুধু ঘুম কমায় না, ঘুম কমে যাওয়ার ক্ষতি থেকেও বাঁচাতে পারে। ২০১৯ সালে ফুর নেতৃত্বে ইঁদুরের ওপর এক পরীক্ষায় দেখা যায়, এমন পরিবর্তনওয়ালা ইঁদুর কম ঘুমাত, তবু স্মৃতির ঘাটতি থেকে রক্ষা পেত। আরেক পরীক্ষায় কিছু ইঁদুরের ক্ষেত্রে আলঝেইমারের ইঁদুর-সংস্করণ হওয়ার ঝুঁকিও কম পাওয়া গেছে।