BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকে এই নিদাল হাসান, যার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Bell County Sheriff's Office/Reuters
হত্যার অভিযোগে মার্কিন সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য ইন্টারনেটে সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ।
তেসরা ডিসেম্বর, সাবেক মার্কিন সেনা কর্মকর্তা মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফায়ারিং স্কোয়াড বা গুলি করে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যা সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দাবি, এই দৃশ্য অনলাইনে সম্প্রচার করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে ভূমিকা রাখবে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এ পরিকল্পনাকে সমর্থন করেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনো বাকি।