BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকেন বারবার উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের মৃত্যুর গুজব ওঠে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, KCNA

গত কয়েকদিন ধরে উত্তর কোরিয়ার নেতা কিম জং আন মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন বলে দেশটিতে গুজব চলছে। কিন্তু এর মধ্যেই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং আনকে আশ্চর্যজনকভাবে সুস্থ অবস্থায় দেখা গেছে।

রাষ্ট্রীয় সংবাদপত্র রোডং সিনমুনে প্রকাশিত ছবিতে দেখা যায়, ৪২ বছর বয়সী স্বৈরশাসক তার মেয়ের সঙ্গে একটি পোশাক ও জুতার প্রদর্শনী ঘুরে দেখছেন।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন চীনা ভিন্নমতাবলম্বী কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন, কিম অচেতন অবস্থায় বেইজিংয়ের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গেছেন।

ওই খবর চাউর হওয়ার কয়েক ঘণ্টা পরেই ছবিগুলো সামনে আসে।

উত্তর কোরিয়াকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, এমন বিশেষজ্ঞরা বলছেন, কিমের মৃত্যু নিয়ে এ ধরনের গুজব প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।