কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে গতকাল মঙ্গলবার দুপুরে সারের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন কৃষকরা। ছবি

কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একই সঙ্গে বুধবারের মধ্যে নতুন কর্মস্থল ঝিনাইদহে যোগ দিতে বলা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুনের স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামের উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’

ই-মেইল: [email protected], [email protected]