শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো মাদকবিরোধী আন্দোলনপরামর্শ সহায়তা কীভাবে সন্তানকে আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে তুলবেননিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫: ৩৬ পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু

বন্ধু নির্বাচন কিংবা সমাজে নিজের অবস্থান ধরে রাখতে সন্তানের নিজের আচরণ কেমন হওয়া উচিত? কীভাবে তাকে স্বাবলম্বী মানসিকতার করা যায়?

এমন প্রশ্নের উত্তরে ডা. আহমেদ হেলাল বলেন, ‘সন্তানের নিজের আচরণ হতে হবে দৃঢ় ও সুস্পষ্ট। এর অর্থ হলো—সে যেন কোনো ধরনের ভয়, লজ্জা বা অতিরিক্ত বিনয়ী হয়ে নিজেকে গুটিয়ে না রাখে, আবার উগ্র বা আক্রমণাত্মক ভঙ্গিও প্রকাশ না করে। সে যেন মার্জিতভাবে নিজের মতামত পরিষ্কার করে প্রকাশ করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তাকে ‘না’ বলতে শিখতে হবে। অন্যায় বা ক্ষতিকর প্রস্তাবে দৃঢ়ভাবে ‘না’ বলার মানসিকতা থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বে বহু বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের মানুষ ও বন্ধু থাকবে। সন্তান যদি কেবল একই মানসিকতার বা সীমিত গণ্ডির বন্ধুদের সাথেই মেলামেশা করে, তবে সে বাইরের বিশাল পৃথিবীকে সঠিকভাবে অন্বেষণ করতে পারবে না। তাই তার বন্ধুদের পরিধি বড় হওয়া উচিত। বন্ধু পরিমণ্ডলে বিভিন্ন ধরনের আচরণ থাকলেও ক্ষতিকর দিকগুলো এড়িয়ে ভালো পথে সবাইকে নিয়ে চলার মনোভাব গঠন করতে হবে।’