সোমবার, ০৯ নভেম্বর ২০২৬Loginপ্রচ্ছদআয়োজনদূর পরবাসসফলতাপাঠকসংস্কৃতিভ্রমণছবি দূর পরবাসকানাডা প্রতিবছর নেবে ৩ লাখ ৮০ হাজার স্থায়ী অভিবাসী, কারা পাবেন অগ্রাধিকারমোহাম্মদ সাকিবুর রহমান খান কানাডা থেকেআপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৫: ৪৯ ফাইল ছবিকানাডার অভিবাসনব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত, টেকসই ও অর্থনৈতিক চাহিদাভিত্তিক করতে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির ফেডারেল সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছর প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার (৩ বছরে ১১ লাখ ৪০ হাজার) নতুন স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর) গ্রহণ করা হবে। একই সময়ে প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা, অর্থাৎ বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় আসার সুযোগ পাবেন।

নতুন পরিকল্পনায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কানাডায় ইতিমধ্যে বসবাসরত প্রায় ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে বিশেষ ব্যবস্থায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগ। এর মধ্যে ১ লাখ কর্মী ও তাঁদের পরিবারের সদস্য এবং আরও ১ লাখ মানবিক বিবেচনায় থাকা ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রণালয় (আইআরসিসি) জানিয়েছে, দেশের অর্থনৈতিক চাহিদা, শ্রমবাজারের পরিস্থিতি, আবাসনসংকট এবং সরকারি সেবার ওপর চাপ বিবেচনায় নিয়ে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।

২০২৭–২৯ সালের অভিবাসন স্তর পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে অর্থনৈতিক অভিবাসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী তিন বছরে মোট স্থায়ী বাসিন্দাদের ৬৪ শতাংশের বেশি অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ পরিকল্পনায় শুধু বিদেশ থেকে নতুন আবেদনকারীদের সুযোগ দেওয়ার পাশাপাশি , কানাডায় ইতিমধ্যে কাজ করছেন কিংবা পড়াশোনা করছেন, এমন ব্যক্তিদেরও স্থায়ী বাসিন্দা হিসেবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, কানাডার শ্রমবাজারে যেসব খাতে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে, সেসব খাতে যোগ্য ও অভিজ্ঞ কর্মীদের আকৃষ্ট করা এবং তাঁদের দীর্ঘ মেয়াদে কানাডায় ধরে রাখা।

প্রতিবছর ২ লাখ ২০ হাজার কর্মী ও ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থী