BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Toronto Star via Getty Images

টোফিনো একে একে তার প্রত্যেক তত্ত্বাবধায়কের কাছে গেল, যারা অগভীর জলে হাঁটু গেড়ে বসে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল।

এর কিছুক্ষণ পরেই, একটি ক্রেন ১৫০০ কেজিরও বেশি ওজনের বেলুগা তিমিটিকে একটি লরিতে তুলে কানাডা থেকে তার নতুন ঠিকানা, সি-ওয়ার্ল্ড সান আন্তোনিও-তে পাঠানোর জন্য প্রস্তুত করে।

নায়াগ্রা জলপ্রপাতের কাছে অবস্থিত বন্ধ হয়ে যাওয়া সামুদ্রিক পার্ক মেরিনল্যান্ড থেকে চলে যাওয়া ৩০টি বেলুগা ও চারটি ডলফিনের মধ্যে এটিই ছিল সর্বশেষ।

মেরিনল্যান্ডকে তার তিমিগুলোর জন্য একটি নতুন আবাস খুঁজে বের করতে হয়েছিল। কিন্তু প্রাণী কল্যাণের বিষয়ে উদ্বেগের কারণে কানাডীয় সরকার যখন চীনে তিমিগুলো বিক্রি করার পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তখন পার্ক কর্তৃপক্ষ জানায় যে সেগুলোকে হয়তো তাদের কষ্ট না দিয়ে মেরে ফেলতে হবে।

এই ঘোষণার পর বেশ কয়েকটি অ্যাকোয়ারিয়াম একটি আন্তর্জাতিক উদ্ধার অভিযান শুরু করে, যার কারণে এই গ্রীষ্মে বন্দি তিমিগুলোর জন্য সর্বকালের বৃহত্তম স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু দলটির মধ্যে বেশ কয়েকটির মৃত্যুর কারণে প্রাণীগুলো যে আরও ভালো জীবনের দিকে যাচ্ছে, সেই আশা ম্লান হয়ে গেছে।