BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, কানাডাকে ‘সহযোগী সদস্য’ করলে ইইউকে ‘কঠোর শুল্কের’ হুমকি ট্রাম্পেরকানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব নিয়ে এগোলে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, টানা দ্বিতীয় বছরের মতো নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে ফিলিস্তিনি নেতাকে প্রবেশে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কানাডাকে প্রথম ‘সহযোগী সদস্য’ (অ্যাসোসিয়েট মেম্বার) করার প্রস্তাব নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এগোলে তিনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে কানাডার সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে বিবেচনা করা হলেও, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইইউর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন।

গত সপ্তাহে তিনি বলেন, ব্রাসেলসের সঙ্গে একটি ‘অনন্য জোট’ গঠনের চেষ্টা করছেন তিনি।

আর গতকাল দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, তিনি কানাডার জন্য ‘দরজা উন্মুক্ত করার’ বিষয়ে কাজ করতে চান, যার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে।