অভিজ্ঞতা কেন গুরুত্বপূর্ণমানুষের জীবনের অভিজ্ঞতা চারপাশের ঘটনা দেখা ও সেগুলোর প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, তা প্রভাবিত করে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা অন্য ব্যক্তির কথা বা আচরণের উদ্দেশ্য কীভাবে ব্যাখ্যা করা হবে, সেটিও নির্ধারণ করতে পারে।
একই আচরণ একজনের কাছে ভয় বা কষ্টের কারণ হতে পারে, আবার অন্য কেউ সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন। ফলে কোনো আচরণকে টক্সিক বলার আগে তার পটভূমি বোঝা জরুরি। আচরণের পেছনে ট্রমা, পুরোনো মানসিক ক্ষত কিংবা অন্য কোনো অভিজ্ঞতা কাজ করতে পারে।
কোনো আচরণের কারণ বোঝা মানে সেটিকে সমর্থন করা নয়। বরং এটি বুঝতে সাহায্য করে, কোনো সম্পর্ক মেরামত করা সম্ভব কি না, কোথায় সীমারেখা প্রয়োজন এবং কখন সম্পর্ক থেকে বের হয়ে আসা ভালো। এ ক্ষেত্রে চারটি বিষয় বিবেচনা করা যেতে পারে—• সম্পর্ক: অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কটি কেমন?• প্রতিক্রিয়া: তাঁর আচরণের প্রতি নিজের প্রতিক্রিয়া কী?• ভূমিকা: দ্বন্দ্বে নিজের ভূমিকা কী?• সম্পর্ক মেরামত: সম্পর্কটি ঠিক করার কোনো সুযোগ বা চেষ্টা আছে কি না?
কাউকে টক্সিক হিসেবে চিহ্নিত করলে সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত সহজ মনে হতে পারে। কিন্তু তার আগে কিছু প্রশ্ন করা প্রয়োজন:• কী ঘটেছিল?• তিনি এমন আচরণ করলেন কেন?• তাঁর জীবনের কোনো অভিজ্ঞতা কি আচরণটিকে প্রভাবিত করেছে?• এবং এই পরিস্থিতিতে নিজের ভূমিকা কী ছিল?
সব কঠিন সম্পর্ক টক্সিক নয়। শুধু অস্বস্তি হচ্ছে বলেই কোনো সম্পর্ক শেষ করে দিতে হবে, এমনও নয়। মতবিরোধ সামলানো, নিজের অস্বস্তি নিয়ন্ত্রণ করা এবং ভিন্নমতের সঙ্গে কথা বলতে শেখাও সুস্থ সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।
পটভূমি বোঝা জরুরিসুস্থ সম্পর্কের জন্য নিজের আচরণ ও ভূমিকা নিয়ে নিয়মিত ভাবা প্রয়োজন। মানুষের আচরণ নিজের কাছে একভাবে মনে হলেও অন্যের কাছে সেটি ভিন্নভাবে মনে হতে পারে। তাই নিজের সম্পর্কে সমালোচনা বা মতামত অস্বস্তিকর হলেও তা থেকে প্রয়োজনীয় শিক্ষা নেওয়া সম্ভব।