BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকলেজে ভর্তিতে অর্ধেকের বেশি আসন ফাঁকা কেন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, NurPhoto via Getty Images

বাংলাদেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসন প্রায় ২৫ লাখ; তবে ভর্তির আবেদন পড়েছে সব মিলিয়ে ১০ লাখের মতো। অর্থাৎ, একাদশ শ্রেণিতে অর্ধেকের বেশি আসন যে ফাঁকা থাকছে এটি নিশ্চিতভাবেই বলা যায়।

যেমন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে তিন লাখের বেশি আসন থাকলেও ভর্তির জন্য প্রথম দফায় আবেদন করেছেন ৯৩ হাজার শিক্ষার্থী।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যা দেড় লাখের কিছু বেশ; আর এবছর ওই বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছেন ৪৪ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী।

অর্থাৎ, এই দুই বোর্ডে একাদশ শ্রেণিতে আবেদন করার মতো যোগ্য শিক্ষার্থীর সংখ্যাই মোট আসনের তিন ভাগের এক ভাগও নয়।

এই তথ্যই বলে দেয় এবছর একাদশ শ্রেণিতে শিক্ষার্থী সংকট নিয়ে কতটা জটিল পরিস্থিতিতে পড়তে যাচ্ছে অনেক কলেজ।