BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরাকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Alamy
ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে বিশাল সমুদ্রের নীলে পাড়ি জমিয়েছিলেন, নির্দিষ্ট করে বললে, ১৪৯২ সালের ১২ই অক্টোবর বাহামায় পৌঁছেছিলেন। কিন্তু আমরা যাকে আজ আমেরিকা মহাদেশ হিসেবে জানি, সেখানে পৌঁছানো প্রথম ইউরোপীয় হয়তো তিনি ছিলেন না।
কলম্বাসের বহু আগেই তার পূর্বসূরিরা কোনো রকম আড়ম্বর ছাড়াই সেখানে পৌঁছেছিলেন, যাদের প্রত্যাবর্তনে কোনো রাজকীয় ঘোষণা দেওয়া হয়নি, কিংবা রাস্তায় ভিড় করে কেউ তাদের অভ্যর্থনাও জানায়নি।
আর তারা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছাতে বিশাল আটলান্টিক মহাসাগর সরাসরি পাড়ি দেননি।
বরং তারা দ্বীপ থেকে দ্বীপে লাফিয়ে সেখানে পৌঁছেছিলেন, যেখানে আইসল্যান্ড ও গ্রিনল্যান্ড কাজ করেছিল বিরতি বা ট্রানজিট পয়েন্ট হিসেবে।
তাদের এ অভিযানের গল্পগুলো শতাব্দীকাল পরে এমন সব উপাখ্যান বা সাগায় রূপ নেয়, যা ইতিহাস বইয়ের চেয়ে মহাকাব্যের মতোই বেশি রোমাঞ্চকর।