BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকলকাতায় পদপিষ্টের ঘটনায় কেন অভিযোগ পুলিশ ও উদ্যোক্তাদের বিরুদ্ধে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Dibyangshu SARKAR / AFP via Getty Images
দুর্গাপুজোর ব্যাপক জনসমাগম সামলাতে কলকাতা পুলিশের প্রসংসা করা হত বহু মহলেই। তবে এবছর দুর্গাপুজোর সপ্তমীর রাতে উত্তর কলকাতার অন্যতম বড় সর্বজনীন পুজো মণ্ডপ চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পরে সেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, ১৭ই অক্টোবর শনিবার সন্ধ্যায় বৃষ্টি নামার পরে প্যান্ডেলে ঘোষণা করা হয়, বৃষ্টিতে প্যান্ডেল ভেঙে পড়তে পারে। তার পরেই শুরু হয় হুড়হুড়ি।
এই ঘটনা পরম্পরার কথা স্থানীয় গণমাধ্যমগুলিতে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের কয়েকজন।
সেখানে যে ভিড় সামলানোর ব্যবস্থাপনায় গলদ ছিল এবং প্রবেশ ও প্রস্থানের জন্য পথ ছিল সরু, সেই অভিযোগও উঠে এসেছে সামাজিক মাধ্যমের নানা পোস্ট এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে।
দুর্গাপুজোর সময়ে কলকাতায় ব্যাপক জনসমাগম নতুন নয়।