BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যুকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, ANI

কলকাতায় একটি খ্যাতনাম দুর্গাপুজো মন্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি জানান, আরও ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ই অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার চোরবাগানের পুজো মণ্ডপের বের হওয়ার গেটে পদপিষ্টের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের অনেকেই কলকাতার বাইরের বিভিন্ন জেলা থেকে পুজো দেখতে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের পাশে কোনো ভবন থেকে ধারণ করা একটি ভিডিও তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ সহ বহু মানুষ শেয়ার করছেন সামাজিক মাধ্যমে।

ওই ভিডিওটি কিছুটা অস্পষ্ট, তবে সেখানে যে অনেকে মাটিতে পড়ে আছেন সেটা বোঝা যাচ্ছে এবং আর্ত চিৎকারও শোনা যাচ্ছে।