BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকয়েক দশক ধরে ছিলেন বন্ধু, একটি ডিএনএ পরীক্ষা জানালো তারা বোনকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters

ভারতে জন্ম নেওয়া দুইজন নারী, যাদের শিশু অবস্থায় ভিন্ন ভিন্ন পরিবার দত্তক নিয়েছিল এবং নেদারল্যান্ডসে কাছাকাছি এলাকায় বড় করা হয়েছিল, তারা চল্লিশ পেরিয়ে এখন জানতে পেরেছেন যে তারা জৈবিকভাবে দুই বোন।

আশির দশকের শুরুর দিকে জন্ম নেওয়া মীনা গেলটিঙ্ক এবং মিনাল টাইসেনকে জন্মের কয়েক মাসের মধ্যেই ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ের দুটি ভিন্ন অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া হয়েছিল।

কৈশোরের শুরুর দিকে প্রথমবার যখন তারা সেই দত্তক গ্রহণ সংস্থার আয়োজিত একটি অনুষ্ঠানে দেখা করেন, যেটি তাদের বাবা-মায়েরা ব্যবহার করেছিলেন, তখন তাদের চেহারা ও আচরণের মধ্যে অদ্ভুত মিল দেখে তারা বিস্মিত হন।

বর্তমানে ৪৩ বছর বয়সী মীনা দিনটির কথা স্পষ্টভাবে মনে করতে পারেন।

"মূল অনুষ্ঠানটি শনিবারের জন্য নির্ধারিত ছিল, যেখানে দত্তক নেওয়া পরিবারগুলো একত্রিত হতো। শুক্রবার সন্ধ্যায় দত্তক নেওয়া সব শিশুদের একত্র করা হয়েছিল, যাতে তারা একসঙ্গে সময় কাটাতে পারে, বন্ধুত্ব গড়ে তুলতে পারে এবং রাতের খাবার খেতে পারে।"