সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে ফিচারকম্পিউটার কি–বোর্ড ব্যবহারের শর্টকাটলেখা: কামরান চৌধুরীপ্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১০ প্রতীকী ছবিকম্পিউটারে দ্রুত ও সহজে কাজ করতে কি–বোর্ডের শর্টকাট জানা খুবই জরুরি। কয়েকটি নির্দিষ্ট কি একসঙ্গে ব্যবহার করে লেখা সম্পাদনা, ফাইল পরিচালনা, উইন্ডো নিয়ন্ত্রণসহ নানা কাজ অল্প সময়ে করা যায়। শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী ও নিয়মিত কম্পিউটার ব্যবহারকারী—সবার জন্য প্রয়োজনীয় কিছু শর্টকাট নিয়ম নিচে দেওয়া হলো।

সাধারণ শর্টকাটCtrl + A — সব নির্বাচন করা (Select All)Ctrl + C — কপি করা (Copy)Ctrl + X — কেটে নেওয়া (Cut)Ctrl + V — পেস্ট করা (Paste)Ctrl + Z — আগের কাজ বাতিল করা (Undo)Ctrl + Y — বাতিল করা কাজ পুনরায় করা (Redo)Ctrl + S — ফাইল সংরক্ষণ করা (Save)Ctrl + P — প্রিন্টের অপশন খোলা (Print)Ctrl + F — কোনো শব্দ বা লেখা খোঁজা (Find)Ctrl + N — নতুন ডকুমেন্ট খোলা (New Document)Ctrl + O — ফাইল খোলা (Open)Ctrl + B — লেখা মোটা করা (Bold)Ctrl + I — লেখা বাঁকা করা (Italic)Ctrl + U — লেখার নিচে দাগ দেওয়া (Underline)Esc — চলমান কাজ বাতিল করা (Cancel)

ফাংশন কিF1 — সাহায্যের পৃষ্ঠা খোলা (Help)F2 — নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করা (Rename)F3 — ফাইল বা তথ্য খোঁজা (Search)F4 — ড্রপডাউন তালিকা খোলা (Open Drop-down List)F5 — বর্তমান পৃষ্ঠা বা উইন্ডো রিফ্রেশ করা (Refresh)F6 — উইন্ডোর বিভিন্ন অংশে ফোকাস পরিবর্তন করা (Move Focus)F10 — মেনুবার সক্রিয় করা (Activate Menu Bar)

উইন্ডোজ নিয়ন্ত্রণAlt + Tab — খোলা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে পরিবর্তন করা (Switch Applications)Alt + F4 — বর্তমান উইন্ডো বা প্রোগ্রাম বন্ধ করা (Close Window)Alt + Enter — নির্বাচিত ফাইলের বৈশিষ্ট্য দেখা (Properties)Alt + Space — বর্তমান উইন্ডোর সিস্টেম মেনু খোলা (System Menu)Ctrl + Esc — স্টার্ট মেনু খোলা (Start Menu)Ctrl + F4 — বর্তমান প্রোগ্রামের উইন্ডো বন্ধ করা (Close Window)Shift + F10 — রাইট ক্লিকের মেনু খোলা (Context Menu)Shift + delete — রিসাইকেল বিন এড়িয়ে স্থায়ীভাবে মুছে ফেলা (Permanent Delete)

Windows Key শর্টকাটWindows + D — ডেস্কটপ দেখানো (Show Desktop)Windows + M — সব উইন্ডো মিনিমাইজ করা (Minimize All Windows)Windows + Shift + M — মিনিমাইজ করা উইন্ডো পুনরায় আনা (Restore Windows)Windows + E — ফাইল এক্সপ্লোরার খোলা (File Explorer)Windows + F — সার্চ অপশন খোলা (Search)Windows + R — রান কমান্ড খোলা (Run)Windows + L — কম্পিউটার লক করা (Lock Computer)Windows + U — অ্যাকসেসিবিলিটি সেটিংস খোলা (Accessibility Settings)Windows + Tab — খোলা উইন্ডোগুলোর মধ্যে পরিবর্তন করা (Switch Windows)

কার্সর নিয়ন্ত্রণHome — লাইনের শুরুতে যাওয়া (Beginning of Line)End — লাইনের শেষে যাওয়া (End of Line)Ctrl + Home — ডকুমেন্টের শুরুতে যাওয়া (Beginning of Document)Ctrl + End — ডকুমেন্টের শেষে যাওয়া (End of Document)Page Up — এক পৃষ্ঠা ওপরে যাওয়া (Page Up)Page Down — এক পৃষ্ঠা নিচে যাওয়া (Page Down)Ctrl + ← — এক শব্দ পেছনে যাওয়া (Previous Word)Ctrl + → — এক শব্দ সামনে যাওয়া (Next Word)