পাঠ আলোচনায় বন্ধু চম্পা খানম বলেন, ‘জাতীয় কবি মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে যে বিপুল পরিমাণ সৃষ্টিশীল কাজ করেছেন, তা এককথায় অতুলনীয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় তিনি কবি।’
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইসরাত বহ্নি বলেন, ১৯২৩ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের কারণে কারাগারে বসে নজরুল আদালতে যে জবানবন্দী দিয়েছিলেন, তা বাংলা সাহিত্যে ‘রাজবন্দীর জবানবন্দী’ নামে একটি বিখ্যাত গদ্য রচনায় প্রকাশিত হয়। এতে তাঁর প্রতিবাদী চেতনা ও জীবনের একটি বিশেষ অধ্যায়ের পরিচয় পাওয়া যায়।
ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা।সাধারণ সম্পাদক রাহাত মাঝি বলেন, ‘জাতীয় কবি প্রায় ৪ হাজার গান রচনা ও সুরারোপ করার পাশাপাশি ৩টি উপন্যাস, ১৯টি ছোটগল্প এবং ৫টি প্রবন্ধ রচনা করেন।’
সভাপতি শাকিল রনি বলেন, নজরুলের রচনায় দেখা যায় বিদ্রোহ, সাম্য, মানবাধিকার, নারীমুক্তি ও ধর্মীয় সহিষ্ণুতা। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘অগ্নিবীণা’, ‘বিষের বাঁশি’, ‘দোলনচাঁপা’। তিনি শুধু কবি নন; বরং অসংখ্য গান, নাটক, প্রবন্ধ ও গল্পও রচনা করেছেন। তাঁর লেখা গানসমূহ আজ নজরুলগীতি নামে পরিচিত।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, মঞ্জুরুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহীন আলম, বন্ধু সাকিব খান, চম্পা খানম, পরশ, মহিদুলসহ অন্য বন্ধুরা।