তাহলে সেটি কেবল একটি ভিডিও থাকে না; সেটি হয়ে ওঠে কনটেন্ট। কনটেন্ট তৈরির বিষয়টি এভাবেই দেখতে চান ‘বাপকা বেটা’র প্রতিষ্ঠাতা শুভাশিস ভৌমিক। তাঁর কাছে কনটেন্ট মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা কিংবা নিয়ম করে ভিডিও প্রকাশ করা নয়। একটি ভাবনা, অভিজ্ঞতা, তথ্য, গল্প কিংবা অনুভূতিকে এমনভাবে মানুষের সামনে তুলে ধরা, যাতে তা দর্শকের মনোযোগে পৌঁছায় এবং কোনো না কোনো প্রতিক্রিয়া তৈরি করে।
সেই প্রতিক্রিয়া কখনো হাসি, কখনো নতুন কিছু শেখা, কখনো অনুপ্রেরণা। আবার কখনো কোনো পণ্য কেনা, কোনো বিষয়ে মতামত দেওয়া কিংবা অন্যের সঙ্গে একটি ভিডিও ভাগ করে নেওয়া।অর্থাৎ কনটেন্টের পথটা শুধু ‘দেখা’ পর্যন্ত নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মনোযোগ, বিশ্বাস, প্রভাব এবং শেষ পর্যন্ত মানুষের আচরণে পরিবর্তন আনার সম্ভাবনা।
শুরুটা ক্যামেরা দিয়ে নয়, সমস্যা দিয়েঅনেকেই কনটেন্ট বানাতে গিয়ে প্রথমে ভাবেন—কীভাবে শুট করবেন, কোন ক্যামেরা ব্যবহার করবেন, কোথায় দাঁড়াবেন কিংবা ভিডিওটি কত সুন্দর দেখাবে; কিন্তু শুভাশিসের ভাবনাটা একটু অন্য রকম। তাঁর মতে, কনটেন্ট তৈরির শুরুতেই ক্যামেরার কথা না ভেবে সমস্যাটিকে চিহ্নিত করা জরুরি। মানুষের কোন সমস্যাটি নিয়ে কথা বলা হবে? দর্শক নিজে কোন বিষয়টিকে সমস্যা হিসেবে দেখছেন? সেই জায়গা থেকেই তৈরি হবে কনসেপ্ট।
এরপর সেই সমস্যাকে সহজ করে বলার জন্য দরকার স্ক্রিপ্ট। তথ্যকে শুধু তথ্য হিসেবে না বলে গল্পের মতো করে বলা যায় কি না, সেটিও ভাবতে হবে। সবশেষে আসে এক্সিকিউশন; কোথায় শুট হবে, কীভাবে কথা বলা হবে, পোশাক কেমন হবে, ক্যামেরার সামনে অবস্থান কী হবে, দৃশ্যের পরিবর্তন কোথায় থাকবে—সবকিছুই তখন কনটেন্টের অংশ হয়ে যায়।
মানুষের জীবনেই লুকিয়ে থাকে অসংখ্য আইডিয়াকনটেন্টের আইডিয়া খুঁজতে খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই। মানুষের দৈনন্দিন জীবন, ভুল, অভিজ্ঞতা ও সমস্যার মধ্যেই রয়েছে অসংখ্য গল্প। কোনো সমস্যার সহজ সমাধান দেখানো যায়। মানুষ প্রায়ই যে ভুল করে, সেটি নিয়ে কথা বলা যায়। পাশাপাশি দুটি বিষয় তুলনা করে পার্থক্য বোঝানো যায়। প্রচলিত কোনো ভুল ধারণাকে প্রশ্ন করা যায়। নিজের জীবনের অভিজ্ঞতা কিংবা কাজের নেপথ্যের গল্পও হয়ে উঠতে পারে কনটেন্ট।
চারটি প্রশ্নেই পরিষ্কার হতে পারে পথএকজন কনটেন্ট নির্মাতা আসলে কী নিয়ে কথা বলবেন—এই প্রশ্নের উত্তর খুঁজতে চারটি বিষয় সামনে রাখা যেতে পারে।• দর্শক কী জানতে চান?• নির্মাতা কোন বিষয়ে সবচেয়ে বেশি জানেন?• কোন বিষয়ের প্রতি মানুষের চাহিদা রয়েছে?• আর সবশেষে, কনটেন্ট তৈরি করে তিনি কী অর্জন করতে চান?