বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো আলোর পাঠশালাসাংস্কৃতিক প্রতিযোগিতা কচ্ছপতলী আলোর পাঠশালার তিন শিক্ষার্থীর কৃতিত্বনিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪০ নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কার নিচ্ছে জয়ন্তী ত্রিপুরা। পুরস্কার তুলে দেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হলেন তাজমিন আলম তুলি।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী (নজরুল বর্ষ) উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় দারুণ সাফল্য অর্জন করেছে পাহাড়ি অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ কচ্ছপতলী আলোর পাঠশালা। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে পুরো বিদ্যালয় পরিবার ও স্থানীয় অভিভাবকেরা আনন্দিত। বিষজীদের হাতের পুরস্কার তুলে দেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হলেন তাজমিন আলম তুলি।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বিক্রম ত্রিপুরা। পুরস্কার তুলে দেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হলেন তাজমিন আলম তুলি।সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা:চিত্রাঙ্কন প্রতিযোগিতা ('ক' বিভাগ, মাধ্যমিক পর্যায়): প্রথম স্থান অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী বিক্রম ত্রিপুরা।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ('ক' বিভাগ, মাধ্যমিক পর্যায়): দ্বিতীয় স্থান অধিকার করেছে শিক্ষার্থী বসন্ত ত্রিপুরা।

নৃত্য প্রতিযোগিতা: অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে শিক্ষার্থী জয়ন্তী ত্রিপুরা।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে শিক্ষার্থী বসন্ত ত্রিপুরা। পুরস্কার তুলে দেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হলেন তাজমিন আলম তুলি।সাফল্যের পেছনের অনুভূতি ও অনুপ্রেরণা:একসঙ্গে তিনটি ভিন্ন বিভাগে শিক্ষার্থীদের এমন সাফল্য বিদ্যালয়টির মুকুটে নতুন এক ফলক যোগ করেছে। শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মতে, প্রত্যন্ত পাহাড়ি এলাকার সাধারণ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মনন বিকাশে এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শ্রেণিকক্ষের পড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে এই অর্জন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে ভালো করার অদম্য অনুপ্রেরণা জোগাবে।

কচ্ছপতলী আলোর পাঠশালার ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বিজয়ী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আগামী দিনেও এই সাফল্য বাজায় থাকবে এই আমাদের প্রত্যাশা।