BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকক্সবাজারে রিসোর্টে আগুনে অন্তত ৬ জনের মত্যু, আরো যা জানা যাচ্ছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Abdur Rahman
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় আগুনে অন্তত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রিসোর্টটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কক্সবাজার টেকনাফ মেরিন-ড্রাইভ সড়কের ওপর অবস্থিত।
শনিবার সকাল সোয়া সাতটার দিকে সেখানে আগুনের খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বেলা ১১টার দিকে বিবিসি বাংলাকে জানান, টুপ টুপ নামের একটি রিসোর্টে আগুন লেগেছে বলে ৭টা ২৩ মিনিটের দিকে তারা খবর পান। আটটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।
সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।