BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান পাওয়া যায়নি: পুলিশকক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টা পার হওয়ার পরেও নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান পায়নি পুলিশ। বাকি সাতজনের পরিবার যোগাযোগ করায় তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টা পার হওয়ার পরেও নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান পায়নি পুলিশ।
বাকি সাতজনের পরিবার যোগাযোগ করায় তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
পুলিশ বলছেন, আগুনে নিহতদের সবার মরদেহ এমনভাবে পুড়ে গেছেন যে, সেগুলো দেখে সঠিকভাবে বোঝার উপায় নেই, কোনটা কার মরদেহ।
“সেজন্যই যে সাতজনের পরিবার প্রাথমিকভাবে তাদের স্বজনদের লাশ শনাক্ত করেছেন, সেগুলোর ডিএনএ স্যাম্পল কালেক্ট করে পরীক্ষার জন্য আমরা ঢাকায় পাঠিয়েছি। পরিচয় নিশ্চিত হওয়ার পর লাশগুলো যার যার পরিবারের কাঞে হস্তান্তর করা হবে,” বলেন এসপি মি. রহমান।
যে তিনজনের পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে, তাদের স্বজনরা যোগাযোগ করলে একইভাবে ডিএনএ পরীক্ষা করে মরদেহ করা হবে বলে জানান তিনি।