BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকক্সবাজারে ঘুরতে গিয়ে মৃত্যুঝুঁকির কথা কেন আসছে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, অগ্নিকাণ্ডের ভস্মীভূত টুপ টুপ রিসোর্ট Article InformationAuthor, আবুল কালাম আজাদRole, বিবিসি নিউজ বাংলাPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটকক্সবাজারে সাগর সৈকতে বেড়াতে গিয়ে গত এক সপ্তাহে অগ্নিকাণ্ড এবং পানিতে ডুবে অন্তত ১৪ জন পর্যটক নিহত হয়েছেন।
এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতি ছিল মেরিন ড্রাইভের পাশে পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড।
সেখানে আগুনে নারী ও শিশুসহ দশজন পর্যটকের মৃত্যুর পর কক্সবাজার ভ্রমণে নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে সামনে এসেছে। এ ঘটনাকে সামনে এনে কক্সবাজারে পর্যটনে নানা রকম সংকট সমস্যা তুলে ধরে সমালোচনা করছেন অনেকে।
রিসোর্টে আগুনের ঘটনাটির পর কক্সবাজার বেড়াতে যান শিক্ষার্থী শ্রাবণী ইসলাম। জীবনে প্রথম কক্সবাজারে এসেছেন জানিয়ে বিবিসি বাংলাকে তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্য তাকে মুগ্ধ করেছে, সাগরে সূর্যাস্ত-সৈকত-মানুষের ভিড় সবই তার কাছে নতুন। তবে এই ভ্রমণে তার মধ্যে ভয়ও কাজ করেছে।
"রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটতে পারে এরকম ভয় হয়েছিল। যে হোটেলে উঠেছি সেখানে নিচে রেস্ট্রুরেন্ট থাকতে পারে, আগুন লাগে কি না- এমন ভয় লেগেছিল। বাসা থেকে বলে দিয়েছে পানিতে নামা যাবে না। দুর্ঘটনা ঘটতে পারে, এমন কোনো রাইডে ওঠা যাবে না।"
সপরিবারে বেড়াতে আসা আইরিন আক্তার ও হাবিবুর রহমান দম্পতি জানান, কক্সবাজার ভ্রমণ তাদের পছন্দের এবং প্রতি বছর একাধিকবার তারা সাগর সৈকতে আসেন। কক্সবাজারে নিয়মিত ভ্রমণের অভিজ্ঞতা থেকে এই দম্পতি মনে করেন যাতায়াত ব্যবস্থা থেকে আবাসন, খাদ্য ও সৈকতে রাইড সবখানে সেবার ঘাটতি, নিরাপত্তা ও মনিটরিংয়ের অভাব রয়েছে।