BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ বাড়ছেArticle InformationAuthor, তারেকুজ্জামান শিমুলRole, বিবিসি নিউজ বাংলা, ঢাকাPublished এক মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা আক্কাস আলী। এটি তার ছদ্মনাম। পেশায় ফল বিক্রেতা মি. আলীর একমাত্র ছেলে বয়স প্রায় চার বছর। তিনি ভেবে রেখেছিলেন যে, বছরখানেক পরেই তাকে স্থানীয় একটি কওমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন।
"যেহেতু একটাই পোলা, সেই কারণে ভাবছিলাম যে, হেরে হাফেজ বানামু," বিবিসি বাংলাকে বলছিলেন মি. আলী।
কিন্তু সম্প্রতি মাদ্রাসাগুলোতে একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসার পর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানান এই বাবা।
"প্রতিদিন যা দেখতাছি, আর যা শুনতাছি; তাতে মাদ্রাসায় পড়ানোর ইচ্ছাডাই চলে গেছে। কারণ আমি চাই না, আমার পোলার লগে এসব ঘুটক," বলেন মি. আলী।
বাংলাদেশের কওমি ধারার মাদ্রাসাগুলোর বিরুদ্ধে এতদিন শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ বেশি সামনে আসতো। কিন্তু গত কয়েক মাসে সেগুলো ছাপিয়ে নতুন আলোচনায় এখন যৌন নির্যাতনের অভিযোগ।
স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, গত তিন মাসে দেশের বিভিন্ন এলাকায় মাদ্রাসাগুলোর বিরুদ্ধে প্রায় দেড় ডজনের মতো যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।