BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকওমি মাদ্রাসায় বারবার ছেলেশিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটছে কীভাবে? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, কওমি মাদ্রাসাগুলোতে যৌন নির্যাতন নিয়ে মুখ খুলছেন ভুক্তভোগীরা Article InformationAuthor, তাফসীর বাবুRole, বিবিসি নিউজ বাংলা, ঢাকাPublished ৩ মিনিট আগেপড়ার সময়: ৯ মিনিট(এই প্রতিবেদনের কিছু বর্ণনা আপনার মানসিক চাপের কারণ হতে পারে)

"আমার ছেলে একেবারে নাম ধরে ধরে সব বলেছে। কে তাকে টয়লেটে নিয়েছে, কে তাকে বিছানায় নিয়েছে, কোন হুজুর কী করেছে, সবকিছু সে বলেছে।"

কান্নাজড়িত কণ্ঠে নিজের সাত বছর বয়সী সন্তানের উপর হওয়া যৌন নির্যাতনের কথাগুলো বলছিলেন বেসরকারি চাকুরিজীবী মি. বাশার। এটি তার ছদ্মনাম।

মি. বাশার তার ছোট্ট সন্তানকে ছয় মাস আগে ভর্তি করেছিলেন স্থানীয় একটি কওমি মাদ্রাসায়। উদ্দেশ্য হাফেজ বানানো।

কিন্তু সেখানেই তার ভাষায় ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হয় তার শিশু সন্তান।

"ব্যাপারটা এতো মর্মান্তিক যে, আমার ছেলে অনেক কান্না করেছে। মুমূর্ষু অবস্থায় আমার ছেলেটা বিছানায় শুয়ে ছিলো। এমন অবস্থাতেও আধাঘণ্টা পর এসে আবার নির্যাতন করেছে। আমার ছেলে ব্যাথায় ফজরের নামাজের জন্য পরে আর উঠতে পারে নাই" বলছিলেন মি. বাশার।