শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো সাদত স্মৃতি পল্লীস্বপ্নের পথে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে মাহমুদুল, স্বপ্ন প্রকৌশলী হওয়ারলেখা: বেলায়েত হোসেন, প্রকল্প কর্মকর্তা, সাদত স্মৃতি পল্লী, নরসিংদী।প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪০ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে মাহমুদুল হক।নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের মেধাবী ছাত্র মাহমুদুল হক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে। ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী শুধু পড়াশোনায় নয়, ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে।
হাঁটুভাঙ্গা গ্রামের আসাদ মিয়া ও শাহানা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান মাহমুদুল। তার শৈশবের মানসিক ও সাংস্কৃতিক বিকাশের সূচনা হয়েছিল রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত সাদত স্মৃতি পল্লীর ‘শিশু বিকাশ কেন্দ্র’ থেকে। সেখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পায় সে।
শিশু বিকাশ কেন্দ্রে পড়াশোনাকালীন মাহমুদুলের সবচেয়ে পছন্দের ক্ষেত্র ছিল ছবি আঁকা ও গান। চিত্রাঙ্কনের প্রতি সেই ভালোবাসা এখনো বজায় থাকলেও গানের প্রতি তার টান আরও গভীর। বর্তমানে একজন নিয়মিত সংগীত শিক্ষকের অধীনে গান শিখছে মাহমুদুল।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে মাহমুদুল হক।ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাহমুদুল জানায়, তার স্বপ্ন প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে নিজের পছন্দের পেশায় প্রতিষ্ঠিত হতে চায় সে।
উল্লেখ্য, সাদত স্মৃতি পল্লীর শিশু বিকাশ কেন্দ্রে শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আবৃত্তি, অভিনয়, ছবি আঁকা, গান ও নাচের তালিম দেওয়া হয়। শিক্ষার বাইরেও প্রান্তিক শিশুদের প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা রাখছে এই কেন্দ্র।
শুধু শিশু শিক্ষাই নয়, প্রতিষ্ঠানটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ, বয়স্ক ভাতা, শিক্ষাবৃত্তি, কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ এবং দরিদ্র নারীদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছে। শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।