BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতএলাকাভেদে ভিন্ন রঙ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে ঢাকার অটোরিকশা? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, NurPhoto via Getty Images
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে সম্প্রতি নানা আলোচনা সামনে আসছে। কেউ বলছেন এর চলাচল সম্পূর্ণ বন্ধ করার কথা, আবার কারও কারও মত নিয়মের মধ্যে এনে চালু রাখার পক্ষে।
"যেখানে খুশি সেখানে চলছে- জাস্ট একটা রিকশা ন্যাও আর নেমে পড়ো, এগুলো বন্ধ করা উচিৎ," বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা আলী হায়দার।
মি. হায়দারের মতো অনেকেরই দাবি, ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ বন্ধ করার। তারা বলছেন, বেপরোয়া এই যানবাহনের কারণে ঘটছে দুর্ঘটনা, বিদ্যুতের অপব্যবহারও বাড়েছে।
অন্যদিকে, ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা সূজন মণ্ডল বলছেন, "বন্ধ করা সমাধান নয়, নিয়ন্ত্রণ করা উচিত। চালকদের রাস্তায় না আটকে, অবৈধ কারখানা আগে বন্ধ করুন। কাজ পেলে তো কেউ রিকশা চালাতে আসতো না।"
ঢাকাসহ দেশের অধিকাংশ শহরেই অটোরিকশার দাপট বেড়েছে। লাখ লাখ অটোরিকশা একরকম নিয়ন্ত্রণহীনভাবেই চলাচল করছে বিভিন্ন সড়কে।