BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতএলপি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানোর পর এখন সেটা হয়েছে ১৮৩৭ টাকা Article InformationAuthor, আবুল কালাম আজাদRole, বিবিসি নিউজ বাংলাPublished ৫ মিনিট আগেপড়ার সময়: ৯ মিনিটবাংলাদেশে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে এলপিজি বাজারে একটা সংকট এবং অতিরিক্ত দাম বৃদ্ধি নিয়ে যে অস্থিরতা দেখা গেছে সেটি সরকারিভাবে গ্যাসের দাম বাড়ানোর পরেও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

ধারণা করা হয়েছিল নতুন দাম নির্ধারণের পর গ্যাসের দাম নিয়ে সমস্যার সমাধান হবে, কিন্তু বাজার ঘুরে দেখা গেছে এখনো নির্ধারিত দামের চেয়ে বেশি দরে গ্যাস বিক্রি হচ্ছে। এছাড়া সরবরাহ ঘাটতির অভিযোগ এখনো রয়েছে।

বর্তমানে বাংলাদেশে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বিইআরসি'র এই দামের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। তবু বাস্তবতা হলো কমিশন নির্ধারিত দামে বাংলাদেশ গ্যাস পাচ্ছে না সাধারণ মানুষ।

গৃহস্থলীর রান্নার গ্যাসে গ্রাহকদের এক সিলিন্ডার গ্যাস পেতে দুই হাজার ২০০ থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে, যার প্রমাণ মিলেছে।

বাংলাদেশে গ্রাহক পর্যায় থেকে অপারেটর পর্যন্ত এলপিজির যে সাপ্লাই চেইন কাজ করে সেখানে কোথায় এই দাম বৃদ্ধি হচ্ছে তার সন্ধান করতে গিয়ে দেখা গেছে প্রতিটি স্তরেই নির্ধারিত দামের চেয়ে বেশি মুনাফার একটা চেষ্টা রয়েছে ব্যবসায়ীদের, যে কারণে এই সংকট সৃষ্টি হয়েছে।