শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬Loginপ্রচ্ছদআয়োজনদূর পরবাসসফলতাপাঠকসংস্কৃতিভ্রমণছবি দূর পরবাসএতিমের কেক ও টাউট ভাইলেখা: দিলরুবা শাহানাপ্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩: ০০ অলংকরণ: মাসুক হেলালগ্রাফিকস: প্রথম আলোসকাল ১০টা প্রায় বাজে। নাশতার টেবিলে সবে বসেছি। গৃহকর্মী মেয়েটি এসে বলল,

ত্বরিতকর্মা ইমারন ফিরে এসে বলল, ‘নাম কইলো না। কইলো, বল গিয়া পচো ভাই নাকি পাছা ভাই পাঠাইছে!’

‘বসতে বলো, আমি চা খেয়ে যাই। আর শোনো, একটা স্কার্ফ বা চাদর দাও তো।’

গত রাতে ঘণ্টার বেশি সময় লাগিয়ে শাওয়ার নিয়েছি। তারপর রোদে শুকানো এই কাফতানটা পরেছি। রাত ১১টাতেও এতে রোদের উষ্ণতা ও গন্ধ লেগেছিল। সূর্যের ক্ষমতা অসাধারণ। রোদে শুকানো কী যে ভালো, তা সবাই জানেও না। ধনী সব দেশে ড্রায়ারে কাপড় শুকানো রেওয়াজ। ওই সব দেশে দরিদ্র এলাকাগুলো ছাড়া অন্য এলাকায় ব্যালকনিতে দড়ি টাঙিয়ে কাপড় শুকাতে দিলে স্থানীয় মিউনিসিপালিটি থেকে সতর্ক করে চিঠি পাঠায়। তবে ড্রায়ারে কাপড় শুকানোতে ওদের সুবিধা হলো জ্বালানিশক্তি বা ইলেকট্রিসিটির দাম কম। চারদিকে যুদ্ধ–হাঙ্গামার ফায়দা লুটে নিজেদের জন্য পেট্রল-বিদ্যুতের সস্তা সরবরাহ নিশ্চিত করেছে। সূর্যের খুব একটা ধার ওরা ধারে না। আমার এ দেশে সূর্যের ওপর ভরসা। শস্য-পাট বাদ দিলাম, এই রোদে শুকানো কাফতানটাই কি আমেজমাখা! ইমারন গত রাতে ফ্যানের মৃদু হাওয়ার নিচে চিরুনি দিয়ে চুল আঁচড়ে আঁচড়ে শুকিয়ে দিয়েছে। এমন আদর–আপ্যায়ন বিদেশে জোটে না। ওর কাছে আমি রোদ আর ড্রায়ারে কাপড় শুকানোর গল্প করেছি। মেশিনে কাপড় শুকানোর কথা শুনে ও হেসে কুটিকুটি। ইমারন ভেবেছে চুল শুকানোর ড্রায়ারের মতো করে হাতে ড্রায়ার ধরে গরম বাতাস ভেজা কাপড়ে বারবার বুলিয়ে কাপড় শুকাতে হয়। জানতে চাইল,

আমি নিজেও জানি না কীভাবে ধান–পাট শুকায়? তাই আমার উত্তর ছিল মূর্খের মতো।

‘এইটা আমার নতুন উড়না, পিন্ধি নাই, ধুইও নাই আপনি পিন্ধেন আইজ, আমি খুব খুশি হব।’