BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'একই কায়দায়' ফেলে রাখা ৯ নারীর মরদেহ উদ্ধারের পর দক্ষিণ আফ্রিকায় 'আতঙ্ক'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Dineo Motapane
"আমরা কী করতে যাচ্ছি, আমার কোনো ধারণা নেই। কিন্তু কিছু একটা পরিবর্তন হতেই হবে"- নিজের ভাগনি দিনেও মোটাপানের হত্যার কথা স্মরণ করে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নকওয়ান্ডা মাতশিকিজা।
তিনি প্রশ্ন করেন, "আমাদের জন্য, অন্য সব নারীর জন্যও; আর কতগুলো মরদেহ পাওয়া গেলে কিছু একটা ঘটবে?"
নিজেদের বাড়ি থেকে বিবিসির সঙ্গে কথা বলছিলেন নকওয়ান্ডা। বাড়িটি দক্ষিণ আফ্রিকার প্রধান শহর জোহানেসবার্গের কাছে অবস্থিত। আত্মীয়রা দিনেওর মরদেহ শনাক্ত করার মাত্র দুই দিন পর তিনি কথা বলেন।
দুই সন্তানের ৩৮ বছর বয়সী মা দিনেওকে সর্বশেষ জীবিত দেখা গিয়েছিল রোববার।
পরে এখুরুলেনির আবাসিক এলাকায় নির্যাতনের চিহ্নযুক্ত এবং আংশিকভাবে পুড়িয়ে দেওয়া তার মরদেহ উদ্ধার করা হয়।