BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতএআই কি সত্যিই মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে, সেটা কীভাবে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে- বার বার গবেষকদের এমন কঠোর সতর্কবার্তার কারণে এই প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও জোরালো হয়েছে।
সম্প্রতি কিছু পূর্বাভাসে অত্যন্ত হতাশা প্রকাশ করে বলা হয়েছে, আগামী এক দশকের মধ্যে এআই পুরো মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে, এমন সম্ভাবনা ১০ শতাংশেরও বেশি।
তবে এআই জগতের অন্যরা এসব পূর্বাভাসের বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, বরং বড় উদ্বেগের বিষয় হলো- মানুষের বিরুদ্ধে মানুষ এআই ব্যবহার করতে পারে।
এই ধরনের প্রলয়সংকেতমূলক বার্তা আসছে এআই জগতের একটি অংশ থেকে, যাদের প্রায়ই 'এআই ডুমার্স'(AI Doomers) বলা হয়।
কিন্তু অনেকেরই বড় প্রশ্ন হলো, এই 'ডুমার্স'রা ঠিক কীভাবে মনে করেন যে একটি এআই মানবজাতির অবসান ঘটাতে পারে।