BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতউত্তর প্রদেশে মসজিদ ভাঙা নিয়ে বিতর্ক, যা দেখল বিবিসিকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, এখানে কিছুদিন আগেও মসজিদ ছিলArticle InformationAuthor, নওলা খওজা Role, বিবিসি সংবাদদাতাPublished এক মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিট"এটা একটা পুরোনো মসজিদ ছিল। আমি আমার দাদাকে সেখানে নামাজ পড়তে দেখেছি। আমার বাবাও ওখানে নামাজ পড়তেন। আমিও সেখানে গিয়েছি। আজও মাঝে মাঝে আমরা সেখানে গিয়ে নামাজ পড়ি, এমনকি জুমার নামাজও পড়েছি।"

বলছিলেন উত্তর প্রদেশের সাহারানপুরের বাসিন্দা শরিফ আহমেদ।

সাহারানপুরের কালেক্টরেট অফিস সংলগ্ন এলাকায় থাকেন তিনি। এই কালেক্টরেট কমপ্লেক্সেই অবস্থিত একটা পুরানো মসজিদ গত পাঁচই সেপ্টেম্বর প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়।

মুসলিম পক্ষের দাবি যে এই মসজিদ একশো বছরেরও বেশি পুরোনো। আবার প্রশাসনের দাবি, ওই মসজিদ সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শরিফ আহমেদের প্রতিবেশী অমিত ট্যান্ডন অবশ্য এই সরকারি পদক্ষেপের বিরুদ্ধে। তার কথায়, "এখানে যা হয়েছে তা একেবারেই ঠিক নয় এবং সেটা আমরাও অনুভব করেছি। এখানকার সব পরিবারই আমাদের নিজের মতো। আমরা এর বিরুদ্ধে।"

মসজিদ ভেঙে ফেলার পর এখন ওই জায়গায় ব্যারিকেড দেওয়া রয়েছে। সেই ব্যারিকেড পেরিয়ে যাওয়ার অনুমতি আমাদের দেওয়া হয়নি।