BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, ইসরায়েলে ৭০ শতাংশ ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা নেই কারোইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। এদিকে, ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা ময়মনসিংহের ভালুকার সেই নারী আজ জামিন পেয়েছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
রিপোর্টিংয়ে মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা
‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা ময়মনসিংহের ভালুকার সেই নারী আজ জামিন পেয়েছেন। বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান।
তিনি জানান, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর জামিন দিয়েছে আদালত।
ওই নারীর নাম সাথী আক্তার। গত রোববার তিনি তার ফেইসবুক পাতা থেকে লাইভ করেন। সেখানে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী"।
তিনি তখন অভিযোগ করেন যে তার দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আনুমানিক ২৪ হাজার টাকা মূল্যের কারেন্টের তার এবং তার বাড়ি থেকে মোবাইল, স্যান্ডেলসহ নানা জিনিস চুরি হয়েছে।