BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইসরায়েলে আজ নির্বাচন, নেতানিয়াহুকে হটানোই বিরোধীদের প্রধান লক্ষ্যকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, AFP via Getty Images
ইসরায়েলের আজ জাতীয় নির্বাচনে ভোটাররা ভোট দিতে যাচ্ছেন, যেটিকে অনেকেই দেশটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন।
বলা হচ্ছে, এ নির্বাচনে পাঁচ লাখ মানুষ প্রথমবারের মতো ভোট দেবেন, এবং অভাবনীয়ভাবে দেশটির ৭০ হাজার মানুষ কেবল ভোট দেওয়ার জন্য বিদেশ থেকে দেশে ফিরেছেন।
শুক্রবার প্রকাশিত জনমত জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট প্রায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন।
কিন্তু সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন এ দুইজনের কোন রাজনৈতিক জোটই পাবে বলে ধারণা করা হচ্ছে না।
এর অর্থ হচ্ছে, সামনে কয়েক সপ্তাহ বা মাসব্যাপী রাজনৈতিক টানাপোড়েন চলতে পারে দেশটিতে।