BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।
ইসরায়েলের দু'টি প্রধান গণমাধ্যমে প্রকাশিত সবশেষ বুথফেরত জরিপের ফলাফল বলছে, দু'টি জোটই ৫১টি করে আসন পেতে যাচ্ছে। যদিও তৃতীয় আরেকটি গণমাধ্যমের তথ্যে বেনিয়ামিন নেতানিয়াহু'র জোট সামান্য ব্যবধানে এগিয়ে আছে বলে আভাস দিচ্ছে।
কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য দেশটির পার্লামেন্ট 'নেসেটে' কমপক্ষে ৬১টি আসন পেতে হবে, যা কোনো জোটই নিশ্চিত করতে পারছে না।
ফলে কীভাবে সরকার গঠিত হবে এবং শেষপর্যন্ত কারা ক্ষমতা গ্রহণ করবে, সেটি নিয়ে নানান জল্পনা-কল্পনা হতে দেখা যাচ্ছে।