BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Ishraque Hossain/Facebook

অস্ত্র হাতে 'মাদকবিরোধী অভিযান' পরিচালনার ভিডিও নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন।

তিনি জানিয়েছেন, প্রতিমন্ত্রীর পদ থেকে তিনি নিজেই স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন, এবং প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ দিয়েছেন।

কিন্তু, রোবরার গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে, অস্ত্রকাণ্ডে মি. হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে- সোমবারের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই প্রশ্নেরও মুখোমুখি হয়েছিলেন ইশরাক হোসেন।

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোনো ভুল করেননি।

একইসঙ্গে মি. হোসেন বলেছেন, "যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি বাংলাদেশের যে পর্যায়ের মানুষ হোক এই অভিযানের মাধ্যমে, সেটার জন্যে আগেই আমি দুঃখপ্রকাশ করে নিচ্ছি"।