BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইশরাক হোসেনের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে নানা প্রশ্নকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Ishraque Hossain/Facebook

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেনের অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে নানা আলোচনার জন্ম দিয়েছে।

কেউ কেউ বিষয়টিকে সমর্থন করে লিখেছেন যে, মি. হোসেন কোন নিরীহ ব্যক্তির ওপর অস্ত্র ধরেননি বরং মাদকবিরোধী অবস্থান নিয়েছেন।

আবার অনেকেই ওই অস্ত্রটি বৈধ নাকি অবৈধ, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন।

একইসঙ্গে, প্রকাশ্যে একজন জনপ্রতিনিধির পিস্তল তাক করে দৌড়ানোর সমালোচনাও করেছেন কেউ কেউ।

মি. হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবারই পুরো ঘটনার একটি ভিডিও আপলোড করা হয়েছিল। ওই ভিডিওতে হাতের অস্ত্র ব্লার করে দেওয়া হয়েছিল।