BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারিমুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, আলবার্টার বাসিন্দারা কানাডার অংশ হিসেবেই থাকার 'সুস্পষ্ট সিদ্ধান্ত' নিয়েছেন বলে জানান দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

রিপোটিংয়ে তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

এর আগে, অস্ত্রহাতে মাদকবিরোধী অভিযানের নেমে ব্যাপক সমালোচনার মধ্যে সোমবার প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মি. হোসেন। রাষ্ট্রপতি সেটি গ্রহণ করাই ওইদিন থেকেই তার পদত্যাগ কার্যকর হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রতিমন্ত্রীর পদ ছেড়ে ইশরাক হোসেন। তবে সোমবারের সংবাদ সম্মেলনে মি. হোসেন দাবি করেছেন যে, তিনি স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।