BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিনকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters
স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে দুজনের মধ্যে ‘ঘনিষ্ঠ’ যোগাযোগের কথা প্রকাশ করার পর বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইলন মাস্ক একজন 'রিয়েল জিনিয়াস' (প্রকৃত প্রতিভাবান)।
মস্কোয় অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন চলাকালে পুতিন এই মন্তব্য করেন।
এই সম্মেলনে তিনি রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাসভেট’ নিয়ে আলোচনা করেন, যার মাধ্যমে স্যাটেলাইটের সাহায্যে মানুষকে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়।
বিবিসির করা তার মন্তব্যের অনুবাদ অনুযায়ী, মাস্ক সম্পর্কে পুতিন বলেছেন, “তিনি একজন প্রতিভাবান, সত্যিকারের প্রতিভাবান। মি. মাস্কসহ আমাদের আমেরিকান অংশীদারদের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে।”
স্টারলিংক মাস্কের কোম্পানি স্পেসএক্স-এর একটি অংশ। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোম্পানিটি কোনো সাড়া দেয়নি।